কী ধরনের কাজ
- রেস্টুরেন্টের রান্নাঘরে সহকারী
- পরিচ্ছন্নতা কর্মী (ক্লিনিং)
- লন্ড্রি কর্মী
- গুদাম ও মালামাল সামলানো
- অন্যান্য অনুমোদিত সার্ভিস কাজ
কারা এই কাজের জন্য উপযুক্ত
- যারা মানুষের সাথে ভদ্রভাবে কাজ করতে পারেন
- পরিষ্কার-পরিচ্ছন্ন ও সময়নিষ্ঠ
- রান্না বা রেস্টুরেন্টে অভিজ্ঞতা থাকলে সুবিধা
সব সেক্টরের জন্য মূল শর্ত: মালয়েশিয়ায় প্রথম প্রবেশের সময় বয়স ১৮ থেকে ৪৫ বছর, বৈধ পাসপোর্ট এবং FWCMS অনুমোদিত সেন্টারে মেডিকেলে ফিট হওয়া।
বেতন
মালয়েশিয়ায় ন্যূনতম মাসিক বেতন RM ১,৭০০ (প্রায় ৳ ৫১,০০০)। জুন ২০২৭ থেকে RM ২,০০০ (প্রায় ৳ ৬০,০০০) করার ঘোষণা আছে (বাজেট ২০২৭)। আসল বেতন, ওভারটাইম ও থাকার ব্যবস্থা চুক্তিপত্রে বাংলায় লেখা থাকবে। বেতন নিয়ে বিস্তারিত
চুক্তির আগে যা জেনে নেবেন
- ঠিক কোন কাজ (যেমন রান্নাঘর না ক্লিনিং) তা ডিমান্ড লেটারে লেখা আছে কিনা দেখুন
- কাজের সময় ও সাপ্তাহিক ছুটি চুক্তিতে দেখুন
- খাবার ও থাকার খরচ বেতন থেকে কাটা হবে কিনা জেনে নিন
এই সেক্টরের যাচাইকৃত এমপ্লয়ার
আমরা শুধু সেই কোম্পানির জন্য কর্মী পাঠাই যাদের ৫টি সরকারি কাগজ নিজে যাচাই করেছি।
সার্ভিস সেক্টরের এমপ্লয়ার দেখুন
কীভাবে আবেদন করবেন
- ফ্রি রেজিস্ট্রেশন করুন এবং "কোন কাজ করতে চান" ঘরে সার্ভিস অংশ থেকে আপনার কাজটি বাছাই করুন।
- আমরা ফোন করে স্কিল টেস্ট ও ইন্টারভিউর তারিখ জানাব।
- মেডিকেল, ভিসা ও BMET ক্লিয়ারেন্স শেষে ফ্লাইট। পুরো প্রসেস পড়ুন
সাধারণ প্রশ্ন
এই সেক্টরে যেতে বয়স কত লাগে?
মালয়েশিয়ার নিয়মে প্রথম প্রবেশের সময় বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হয়।
বেতন কত হবে?
মালয়েশিয়ায় ন্যূনতম মাসিক বেতন RM ১,৭০০ (প্রায় ৳ ৫১,০০০)। আসল বেতন, ওভারটাইম ও থাকার ব্যবস্থা চুক্তিপত্রে বাংলায় লেখা থাকবে।
সার্ভিস সেক্টরে কোন কাজগুলো পড়ে?
মালয়েশিয়া সরকার অনুমোদিত সার্ভিস সাব-সেক্টর, যেমন রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা, লন্ড্রি ও লজিস্টিকস। আপনার কাজ ঠিক কোনটি তা ডিমান্ড লেটার ও চুক্তিপত্রে লেখা থাকবে।